ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার

গোলাম মোর্তবা শিকদার রিজুঃ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে জানিয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আপনারা জানেন ৫ আগস্ট পটপরিবর্তনের মাধ্যমে দেশের মানুষ নতুন করে বাঁচতে শিখেছে, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।সাধারণ মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুথানের চেতনা বুকে ধারণ করার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের সবার জুলাইয়ের গণঅভ্যুথানের চেতনা বুকে ধারণ করতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। অপপ্রচারে যেন কোন মানুষ ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। দিনশেষে আমাদের সবার মনে রাখতে হবে মানুষের জন্য আমরা।

নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম নিজেদের রক্ত দিয়েছেন জানিয়ে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আরো বলেন, তরুণরা রক্ত দিয়েছেন দেশের জন্য। তাদের অনেক প্রত্যাশা ছিল। সরকার তরুণদের সেই প্রত্যাশা পূরণে নিবেদিত ভাবে কাজ করছে। অগ্রাধিকার ভিত্তিতে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার। যাতে ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নিয়ন্ত্রণে থাকে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন প্রমূখ।

এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাগর আহমেদের নামে বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে ‘শহীদ সাগর চত্বর’ এর মোড়ক উন্মোচন করেন। এ সময় শহীদ সাগরের মা-বাবাসহ স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেন এবং শহীদ সাগরের মা-বাবার হাতে ঈদের উপহার তুলে দেন। এছাড়াও তিনি ইসলামপুর স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ পরিদশর্ন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :