ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আইনশৃঙ্খলা সমন্বয় সভা ও মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা

সোহাগ কাজীঃ

আজ সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়ন পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-৩) প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।

সভায় চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, “ছোট ছোট বিরোধগুলো ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। ফৌজদারি মামলার ফি ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০ টাকা। এ ছাড়া এ আদালতে অন্য কোনো টাকা লাগে না। তাই আপনাদের সবাইকে বলবো, থানা বা আদালতমুখী না হয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আসবেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন:

এনায়েত নগর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ ফয়সাল আহমেদ সজীব ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মোঃ জাকির হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন, “প্রতি মাসে সর্বনিম্ন ৫টি করে মামলা নিষ্পত্তি করতে হবে। আপনারা যারা ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি, এখন থেকে এলাকায় কোনো সালিশ করবেন না, কারণ সালিশের কোনো স্থায়ী ভিত্তি নেই। শুনানির মাধ্যমে নিষ্পত্তি বাড়াতে হবে এবং এজলাসে বসে নিষ্পত্তি করতে হবে।”

তিনি আরও বলেন, “চলতি মাস থেকেই প্রতিটি ওয়ার্ড থেকে যেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলার আবেদন আসে, সেই দিকে আপনাদের সকল মেম্বারদের লক্ষ্য রাখতে হবে। কারণ আপনারা জনগণের সেবক।”

উক্ত সভায় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের মেম্বার মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং গণ্য ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

আইনশৃঙ্খলা সমন্বয় সভা ও মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
সোহাগ কাজী, মাদারীপুর (সদর) প্রতিনিধি :