ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ১৪ বছর পর দেশে ফিরে ঢাকা বিমানবন্দরে হয়রানির শিকার

অস্ট্রেলিয়ার একমাত্র বাংলা সংবাদপত্র ‘সুপ্রভাত সিডনি’র প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম বাংলাদেশে ফেরার সময় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে।
আব্দুল্লাহ ইউসুফ শামীম দৈনিক ‘সময়ের প্রত্যাশা’কে জানান, “দীর্ঘ ১৪ বছর পর তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে চায়না এয়ারওয়েজে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটকের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইলে সিআইডি পুলিশের ২০১৮ সালের একটি মামলায় আমাকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে বলে জানায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এ্যারেস্টের কোন কাগজপত্র দেখাতে পারেনি।  এ বিষয়ে আমি অস্ট্রেলিয়ার সাংবাদিকসহ বিশ্বের বিভিন্ন সাংবাদিক ও বিএনপি নেতাদের জানাই।
এছাড়া অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক, ক্যান্টবরি ব্যাংকটাউন মেয়র বিলাল আল হ্যায়েক (Bilal A Hayke),  অস্ট্রেলিয়ার সাংবাদিকসহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি নেতা, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা ও সচিবদের সঙ্গে যোগাযোগ করি। বিষয়টি জেনে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন। প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন সচিবদের হস্তক্ষেপে ১৪ ঘন্টা পর শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়।”
আব্দুল্লাহ ইউসুফ শামীম আরো জানান, “এ সময় মামলা, চার্জশীট বা আটকের স্বপক্ষে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে ইমিগ্রেশন পুলিশ দম্ভোক্তি দেখিয়ে বলেন, মাহামুদুর রহমানের মতো সাংবাদিককে আটক করেছি। আপনি কোন তো…। তারা হুশিয়ারী দিয়ে বলে, ঢাকা ত্যাগ করার সময় মামলার কাগজ দেখাতে না পারলে আপনাকে বিমানে উঠতে দেয়া হবে না।”
আব্দুল্লাহ ইউসুফ শামীম বলেন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী কোন কাগজপত্র দেখাতে পারছে না, সেখানে একজন প্রবাসী সাংবাদিক কিভাবে দেখাবে এমন প্রশ্ন করলে পতিত সরকারের দোসর পুলিশ সদস্যরা কোন উত্তর দিতে পারেনি।
এদিকে আইনজীবীরা বলছেন, ওয়ারেন্ট ছাড়া এভাবে আটকের কোন আইনগত ভিত্তি নেই। বিনা ওয়ারেন্টে হয়রানি করলে তার দায়ভার গোটা পুলিশ বাহিনীর না।
আব্দুল্লাহ ইউসুফ শামীম অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা যারা ফ্যাসিষ্ট, খুনি হাসিনা সরকারের পদত্যাগ বা অপসারণের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন, মিছিল- মিটিংসহ নানা কর্মসূচী পালন করেছেন তারা দেশে আসার আগে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে আসবেন। কেননা আপনার বিরুদ্ধে খুনি হাসিনার দেয়া কোন মামলা রয়েছে কিনা নিশ্চিত হতে হবে। নতুবা আমার মত পুলিশী হয়রানি শিকার হতে হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ১৪ বছর পর দেশে ফিরে ঢাকা বিমানবন্দরে হয়রানির শিকার

আপডেট টাইম : ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :