ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সিডনির লাকেম্বাস্থ রেস্টুরেন্ট ‘নবান্ন’-এ যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান, সহসভাপতি একেএম ফজলুল হক শফিক এবং এসএম নিগার এলাহী চৌধুরী।

আলোচনা সভাটি পরিচালনা করেন যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূঁইয়া, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, বিএনপির প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মাসুম, এডভোকেট মোমিন আহম্মেদ, বাবুল খন্দকার, ইঞ্জিনিয়ার রায়হাত হাসনাত, সর্দার মামুন, মাহমুদুল হক দুলাল, অসিত গোমেজ, মোহাম্মদ শহিদুল্লাহ, সূধন যোসেফ ক্রুজ, সোহেল কর্নিলিয়াস পালমা প্রমুখ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, ১৯৭৮ সালে গঠিত এ সংগঠনের উদ্দেশ্য ছিল যুবসমাজকে সংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহ্বান জানাই। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট টাইম : ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
ডেস্ক রিপোর্ট :