ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুরঃ সাধারন সম্পাদক শ্যামল

অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল নির্বাচিত হয়েছে।শনিবার( ৪ নভেম্বর) রাতে ভিয়েনার স্থানীয় একটি হলরুমে খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি জামাত আগুন সন্ত্রাসে মেতে উঠেছে ,নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত রয়েছে। এ অপশক্তিকে রুখে দিতে বঙ্গবন্ধুর আদর্শের সকল দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। তিনি সাজা প্রাপ্ত আসামি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের পরোক্ষ নির্দেশে দেশবিরোধী সব অপকর্ম রুখতে দেশে ও প্রবাসে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

নানক প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রবাসবান্ধব সরকার। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের প্রতি খুবই আন্তরিক। তিনি এ ব্যাপারে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

অস্ট্রিয়ার বিপুল সংখ্যক নেতা কর্মীসহ ইউরোপে বিভিন্ন দেশ থেকে আসা নেতাদের উপস্থিতিতে শেষ হয়েছে এ সম্মেলন। সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পাঠানো বাণি পাঠ করা হয়। বক্তব্য দেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। তিনি আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী উন্নয়নে সামিল হতে সকলকে আহ্বান জানান।

প্রধান বক্তা সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব বলেন, ভালো কর্মীরাই একদিন ভালো নেতা হবেন। দল ও কর্মীরা আপনার কাজের মূল্যায়ন নিয়ে যথাযথ স্থানেই নিয়ে আসবে।বিশেষ অতিথির বক্তব্য দেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম সাবু, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, মাল্টা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর এস রবিন, স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, গ্রিস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শেখ আল আমিন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ।

বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ, সহ সভাপতি আব্দুল জলিল, আখতার হুসেন, রুহি দাস, ইমরান, সহ সভাপতি মিজানুর রহমান শ্যামল, আওয়ামী লীগ সদস্য আহমেদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নয়ন হুসেন আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান শামীম, সদস্য সাইফুল ইসলাম জসিম, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, সদস্য মনোয়ার পারভেজ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার মুক্তিযুদ্ধা বায়োজিদ মীর, রতন সাহা, দিদারুল আলম সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে আলাপ আলোচনা করে নতুন কমিটির নাম প্রস্তাব করেন। পরে অনুষ্টানের প্রধান অতিথি সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।নতুন কমিটির সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল, সিনিয়র সহ সভাপতি রুহি দাস, সিনিয়র সহ সম্পাদক শাহ কামাল নির্বাচিত হয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুরঃ সাধারন সম্পাদক শ্যামল

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :