ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে হোটেল সিলগালা ‌ তিনজনকে গ্রেফতার

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে অসামাজিক কার্যকলাপ ‌ চালানোর অভিযোগে হোটেল গুলশান প্যালেস নামে একটি আবাসিক হোটেলে ‌ অভিযান চালিয়ে তিনজন নারীকে আটক করা হয়েছে। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া আবাসিক হোটেলটি সিলগালা করে দেয়া হয়।

আজ বৃহস্পতিবার ১ টার দিকে ফরিদপুর শহরের বেইলী ব্রিজ সংলগ্ন ওই হোটেলে অভিযান ‌ পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী ম্যাজিস্ট্রেট)
মো. আতিকুর রহমান ও নুঝাত তাবাসসুম। অভিযানের সময় হোটেল ম্যানেজারসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান সাংবাদিকদের ‌বলেন, জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের ‌ অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- হোটেলটিতে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে। এ সংবাদের ভিত্তিতে ‌ অভিযান ‌চালিয়ে তিনজন নারীকে আটক করা হয়েছে এবং তাঁদের বিভিন্ন মেয়াদে করাদন্ড দেয়া হয়েছে। এছাড়া মাদক ও অসামাজিক কার্যকলাপের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তাঁদের ডোপটেস্টও করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম বলেন, অভিযানের সময়ে মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে হোটেল সিলগালা ‌ তিনজনকে গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :