ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অর্পিত সম্পত্তির মাটি কাটায় সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হরিন্যা মৌজায় অর্পিত সম্পত্তি থেকে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সদরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অবৈধ মাটি কাটার বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বাবু মোল্লা (পিতা: ফরমান উদ্দিন আহমদ), গ্রাম- হরিন্যা, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানিয়েছে, সরকারি ও অর্পিত সম্পত্তি রক্ষায় এবং অবৈধ মাটি কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সদরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

অর্পিত সম্পত্তির মাটি কাটায় সদরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :