ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের (ইউপি)পাওলি মোড়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অনুমোদন ব্যতিত অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ও পরিবেশ দুষণের অপরাধে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, বুধবার (২০মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইকরামুল হক নাহিদ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

এদিন অভিযানে নামবিহীন একটি কারখানায় পুরাতন ব্যাটারি পুরিয়ে এসিড ও সীসা তৈরির প্রমাণ পাওয়া যায় যা উক্ত এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিষাক্ত করে তুলেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত পরিবেশের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম পরিচালনা করায় আবুল কাশেমের এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে।

এদিন অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সার্বিক সহযোগিতা প্রদান করেন। এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইকরামুল হক নাহিদ বলেন,আগামি দিনেও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :