ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবশেষে মৃত্যুর সাথে ৭ দিন পাঞ্জা লড়ে মারা গেল সোনালী

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয় মারিয়াতুল জান্নাত ওরফে সোনালী (১৫) নামে এক শিক্ষার্থী। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মারিয়াতুল জান্নাত ওরফে সোনালী (১৫) উপজেলার ছোট পাঁকা গ্রামের মতিউল ইসলামের মেয়ে এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, গত ৮ মার্চ চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘার আড়ানী বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মালঞ্চি-আড়ানী সড়কের নাসিরের মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোনালী গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে পরিবারের লোকজন পরবর্তীতে তাকে মিশন হাসপাতাল ও পরে রয়েল হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

স্থানীয় ইউপি মেম্বার আমিনুল ইসলাম মুকুট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

অবশেষে মৃত্যুর সাথে ৭ দিন পাঞ্জা লড়ে মারা গেল সোনালী

আপডেট টাইম : ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া, (নাটোর) প্রতিনিধি :