ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অফিসে সরকারি কর্মকর্তা থাকলেও অবসরপ্রাপ্ত কর্মকর্তা করছে উপজেলা কৃষি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সকল কাজ

নওগাঁর আত্রাই উপজেলার কৃষি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সকল কাজ করছে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তবে উপজেলা কৃষি কর্মকর্তার জোগসাজোষে এ কাজ করানো হচ্ছে বলে জানা যায়।
দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তত ৮-১০টি প্রকল্পের আওতায় আছেন হাজার ও কৃষক। এর প্রকল্পের মধ্যে রয়েছে প্রণোদনা, কৃষি পুর্ণবাসন, রাজস্ব প্রদর্শনী, সার ও বীজ সরবরাহসহ উন্নয়নমূলক আরও অনেক কিছু। চলতি অর্থবছরে এ উপজেলায় বরাদ্দ হয় লক্ষ লক্ষ টাকা। তবে সে সব বরাদ্দের ফাইলের কাজ সরকারি কর্মকর্তাকে দিয়ে না করিয়ে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দিয়ে দিনের পর দিন ধরে কাজ করিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।
অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম দ্বিজেন্দ্র নাথ সরকার। সে ২০২২ সালে ১২ নভেম্বর অবসরে যান। তবে তিনি অবসরে গেলেও প্রতিনিয়তই অফিস করেন। এ বিষয়ে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্বিজেন্দ্র নাথ সরকারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অফিসে আমার মত দক্ষ কোন লোক নেই, এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ডাকে; তাই আমি আসি। এবং কাজগুলো করে দিই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়ের কাছে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিয়ত অফিসে এসে সরকারি কাজের গুরুত্বপূর্ণ ফাইলের কাজ সম্পন্ন করতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি সাংবাদিকদের কিছুই বলবো না। তবে তিনি বলেন, কর্মকর্তা ইচ্ছে করলে যে কাউকে দিয়েই কাজ করিয়ে নিতে পারে।
এ বিষয়ে ন‌ওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তা অফিসে এসে প্রতিনিয়ত কাজ করছে এ বিষয়ে আমার জানা ছিল না। এ বিষয়ে আমি এখনই জানলাম, বিষয়টি আমি দেখছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

অফিসে সরকারি কর্মকর্তা থাকলেও অবসরপ্রাপ্ত কর্মকর্তা করছে উপজেলা কৃষি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সকল কাজ

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
মোঃ আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :