ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অনেক বছর শিক্ষার অবমূল্যায়ন করা হয়েছেঃ -শিক্ষা উপদেষ্টা

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অনেক বছর শিক্ষার অবমূল্যায়ন করা হয়েছে। বর্তমান সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে। ছাত্রজনতার এই অভ্যুত্থান সফল হবে-যদি আমরা গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে পারি। আমাদের শিক্ষা ও শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে বহু বছর ধরে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়েছে।

গতকাল ৬ ডিসেম্বর শনিবার রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাঁকজমক আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহম্মেদ, উপচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, সমাবর্তন মার্শাল, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মামুন মোল্লা, জনসংযোগের পরিচালক সৈয়দ মানসুর হাশিম, জনসংযোগ সহকারী কর্মকর্তা রোকসানা আফরোজ প্রমুখ।

শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আপনারা দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দৃঢ়তা দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে আশা, সম্মান এবং সাম্যের আলোকবর্তিকা হিসাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের। সকলের অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি আরও বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এই ডিগ্রি নিয়ে আপনারা কেবল স্নাতক নন, পরিবর্তনের এজেন্ট, শ্রেষ্ঠত্বের দূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ’র) মিশনের মশাল বহনকারী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। পরে দু’জন চ্যান্সেলর এবং আটজন ভাইস চ্যান্সেলরসহ ২০জন কৃতি শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

অনেক বছর শিক্ষার অবমূল্যায়ন করা হয়েছেঃ -শিক্ষা উপদেষ্টা

আপডেট টাইম : ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :