ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অদম্য নারীর বিভাগীয় সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা

মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

রাজশাহীতে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় নারীবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।

এতে সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপুর মা মোছা. আছিয়া বেগম। মঙ্গলবার দুপুরে তার হাতে এসব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান।

এ সময় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন।

মোছা. আছিয়া বেগমসহ ৮ জেলার মোট ৩৯ জন অদম্য নারীর হাতে এসব পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের মধ্যে ৫ জনকে বাছাই করে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

অদম্য নারীর বিভাগীয় সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :