ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুর উপজেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন

নুরুল ইসলামঃ

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদরপুর উপজেলায় শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬”। ফরিদপুরের সদরপুরে মঙ্গলবার (২০ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি সচেতনতামূলক র‌্যালি হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনেন্দ্র নাথ চৌধুরী।

এ সময় ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণা, অগ্নি নির্বাপণ মহড়া, নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানটির আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরপুর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তে থামছেই না চোরাচালানী কারবার প্রতিরোধে বিজিবি’র কড়া নিরাপত্তা

error: Content is protected !!

সদরপুর উপজেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :