ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধুকে দেওয়া হবে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি

অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন, বক্তা প্রধানমন্ত্রী

-ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অক্টোবরের সুবিধাজনক সময়ে বিশেষ সমাবর্তন করবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে।

বঙ্গবন্ধুর পক্ষে তাঁর ছোট মেয়ে শেখ রেহানা এ ডিগ্রি গ্রহণ করবেন। এ ছাড়া সমাবর্তন বক্তা করা হয়েছে বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

রোববার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, ‘বিশেষ সমাবর্তনের বক্তা হিসেবে প্রধানমন্ত্রীকে উপাচার্যের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তাঁর দেওয়া সময় অনুযায়ী অক্টোবরে এ সমাবর্তন হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে এ সমাবর্তনে জাতির পিতাকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সভায় প্রথিতযশা সৈয়দ মনজুরুল ইসলাম, খন্দকার বজলুর রশীদ, নজরুল ইসলাম, আতিউর রহমান, রফিকুন নবী ও হাশেম খানকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

বঙ্গবন্ধুকে দেওয়া হবে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি

অক্টোবরে ঢাবির বিশেষ সমাবর্তন, বক্তা প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :