ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে তিন সন্তানের জনক মুদি ব্যবসায়ী সাইফুল ইসলামকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের বামনগ্রামের এবাদ মুন্সির ছেলে সাইফুল ইসলাম (৫৫) শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে বামনগ্রাম বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সাইফুল ইসলাম বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ উদ্ধার করেন। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
হত্যার ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী নির্মম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিহত সাইফুল ইসলামের ছোট ভাই শাহিনুল ইসলাম জানান, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে তিনি ২০ বছর ধরে মুদি ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির গেইটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নিশংসভাবে হত্যা করেছে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম উদ্দিন জানান, নিহত সাইফুল ইসলাম এবি ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ছবির স্বামী। তিনি একজন মুদি দোকানদার ও সৎ ব্যাক্তি ছিলেন।  তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান দৈনিক সময়ের প্রত্যাশাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নিহত মুদি দোকানির ছেলে শিমুল (২৮) বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নাটোরের পুলিশ  সুপার মারুফাত হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

লালপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে তিন সন্তানের জনক মুদি ব্যবসায়ী সাইফুল ইসলামকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের বামনগ্রামের এবাদ মুন্সির ছেলে সাইফুল ইসলাম (৫৫) শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে বামনগ্রাম বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সাইফুল ইসলাম বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলের মরদেহ উদ্ধার করেন। এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
হত্যার ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী নির্মম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিহত সাইফুল ইসলামের ছোট ভাই শাহিনুল ইসলাম জানান, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে তিনি ২০ বছর ধরে মুদি ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির গেইটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নিশংসভাবে হত্যা করেছে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম উদ্দিন জানান, নিহত সাইফুল ইসলাম এবি ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ছবির স্বামী। তিনি একজন মুদি দোকানদার ও সৎ ব্যাক্তি ছিলেন।  তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুনঃ শাহজালাল মেম্বার রাত্রিকালিন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদযাপন