ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশার কলিমহর ইউপিতে নৌকার হাল ধরতে চান মতিয়ার বিশ্বাস

আগামী মে-জুনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা জনমত গঠনে গণসংযোগে নেমেছেন। তারই ধারাবাহিকতায় মাঠ গোছাতে কলিমহর ইউপিতে একাধিক প্রার্থী গণসংযোগ করছেন। এদের মধ্যে অন্যতম প্রার্থী হচ্ছেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিয়ার বিশ্বাস।

কলিমহর ইউপির নাচনা মুরাদপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মরহুম আবুল হোসেন বিশ্বাসের পুত্র মতিয়ার বিশ্বাস আওয়ামী লীগের একজন বলিষ্ঠ সংগঠক। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার সুনাম ও সুপরিচিতি রয়েছে।

সাঁজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তিনি। মতিয়ার বিশ্বাসের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুকুল কলিমহর ইউপি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মতিয়ার বিশ্বাস এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সরব হয়েছেন।

সোমবার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আমার পরিবার আওয়ামী লীগের জন্য নিবেদিত। আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচী বাস্তবায়নে আমরা কার্যকরী ভ‚মিকা পালন করে আসছি। বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি।

তিনি বলেন, দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তৃণমূলের জনপ্রিয়তা ও সাংগঠনিক কর্মকান্ডের মূল্যায়ন বিবেচনা করে আসন্ন কলিমহর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম তালিকাভুক্তির ক্ষেত্রে দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন তিনি।

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে- যুবসমাজকে ক্রীড়া ও পাঠাগারমুখী করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত কলিমহর ইউনিয়ন গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে বলিষ্ঠ ভ‚মিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মতিয়ার বিশ্বাস।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবুরচর রহমানিয়া মাদ্রাসায় বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

error: Content is protected !!

পাংশার কলিমহর ইউপিতে নৌকার হাল ধরতে চান মতিয়ার বিশ্বাস

আপডেট টাইম : ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :