ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে
বিদায়ী সংবর্ধনা দিয়েছে শামসুন্নাহার ফাউন্ডেশন নামে একটি  স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
শুক্রবার দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি করোনাকালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এনটিভির ঝালকাঠির স্টাফ রিপোর্টার কে এম সবুজকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে অবদানের জন্য শাবাব ফাউন্ডেশন, প্রাণের টানে রক্ত দান, বিডি ক্লিন, সিদ্ধকাঠি ব্লাড ফাউন্ডেশন, রক্তের বাঁধন নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয় শামসুন্নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাৎ ফকির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, একুশে টিভির ম্যানেজার কার্তিক দাস, মাওলানা গোলাম মোস্তফা মহিলা কলেজের শিক্ষক শাহ আলম সরদার, পৌর কাউন্সিলর মামুন মাহমুদ, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল হাসান টিটু।
করোনার দুঃসময় শামসুন্নাহার ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসহায়তা ও অক্সিজেন সেবা দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি জেলাজুড়ে সুনাম অর্জন করে। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারসহ অন্যান্যরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা প্রদান

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :