ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আত্রাইয়ে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আব্দুল জব্বার ফারুকঃ

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম।

​সভায় দিবস দুটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।​উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মো:আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, ​মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই দিনের মর্যাদা রক্ষায় আমাদের সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ করে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হোক। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

​সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানা অফিসার (ওসি) মো: আব্দুল করিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল রানা।

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. জগলুল আরেফিন সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ​সভায় বক্তারা আসন্ন দিবস দুটি সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবুরচর রহমানিয়া মাদ্রাসায় বার্ষিক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

error: Content is protected !!

আত্রাইয়ে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
আব্দুল জব্বার ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :