ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ছুটির দিনে জমজমাট বেচাকেনা ফরিদপুরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে

মানিক কুমার দাস:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ফরিদপুর শহরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে জমজমাট বেচাকেনা লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় শহরের বিভিন্ন শপিংমল ও বাজারে।

শুক্রবার দুপুরে খোঁজ নিয়ে দেখা যায়, ফরিদপুর শহরের নিউ মার্কেট, বাইতুল মোকাদ্দেম মার্কেট, আদর্শ মার্কেট, বলাকা সুপার মার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা। ক্রেতারা পরিবার-পরিজনের জন্য পছন্দের পোশাক ও বিভিন্ন সামগ্রী কিনতে এসব মার্কেটে ভিড় করছেন।

বিভিন্ন দোকানে ছেলেদের পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, ফতুয়া, শিশুদের শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি এবং নারীদের শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, ফারসি ঘাগড়াসহ নানা ধরনের পোশাক বিক্রি হতে দেখা গেছে।

দোকানিরা জানান, ঈদ উপলক্ষে শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও গত এক সপ্তাহ ধরে তাদের বিক্রি বাড়তে শুরু করেছে। বর্তমানে প্রতিদিনই ভালো বেচাকেনা হচ্ছে বলে তারা জানান।

অন্যদিকে ক্রেতারা জানান, বিভিন্ন মার্কেটে মোটামুটি সুলভ মূল্যে মানসম্মত পণ্য পাওয়া যাচ্ছে, ফলে তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন।

এদিকে শহরের বিভিন্ন মোবাইল ফোনের দোকানেও ঈদ উপলক্ষে প্রতিটি হ্যান্ডসেটের ওপর বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি আগের মতো কিস্তিতেও মোবাইল ফোন কেনার সুবিধা রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এছাড়া শহরের বিভিন্ন ফুটপাতেও জমে উঠেছে বেচাকেনা। ফুটপাতের দোকানিরা তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করায় সেখানে ক্রেতাদের ভিড়ও বেশ লক্ষ্য করা গেছে।

সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিনে ফরিদপুর শহরের বিভিন্ন বাজার ও শপিংমলে কেনাকাটার ধুম পড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের চাঁদ রাত পর্যন্ত এ বেচাকেনা অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরিবারের একমাত্র ভরসা দিপালী ফিরলেন লাশ হয়ে

error: Content is protected !!

ছুটির দিনে জমজমাট বেচাকেনা ফরিদপুরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :