ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মানিক কুমার দাস:

ফরিদপুরের মধুখালী উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মধুখালী থানাধীন নওপাড়া ইউনিয়নের খৈতলা এলাকার খৈতলা ব্রিজের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ইদ্রিস আলী (২৫)। তিনি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের তত্ত্বাবধানে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার দখল থেকে ৪৩ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক)/৩৮/৪১ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরিবারের একমাত্র ভরসা দিপালী ফিরলেন লাশ হয়ে

error: Content is protected !!

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, মধুখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :