ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিংড়ায় তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

আনিসুর রহমানঃ

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে দেড় হাজার লিটার তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযানে দুলুর মোড় এলাকার ব্যবসায়ী আসাদ আলীর দোকানে তল্লাশি চালিয়ে প্রায় দেড় হাজার লিটার তেল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, তিনি অভিনব কৌশলে এসব তেল অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবার সহযোগিতায় ফরিদপুর পৌরসভাকে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে —কেএম নাজমুল ইসলাম

error: Content is protected !!

সিংড়ায় তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :