ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জনগণের সেবায় আমৃত্যু পাশে থাকার অঙ্গীকার মিজানুর রহমানের

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁও-০৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের নির্বাচনের ফলাফল পরবর্তী এক প্রতিক্রিয়ায় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান। নির্বাচনে তিনি ৯১,৯৩৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

এক আবেগঘন বার্তায় তিনি জানান, পীরগঞ্জ ও রাণীশংকৈলবাসীর ভালোবাসায় তিনি সিক্ত। জনগণের সেবা করাকেই জীবনের মূল ধর্ম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “জীবনের দীর্ঘ সময় লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই পার করেছি। আপনাদের পাশে থেকেই জীবনের বাকি সময়টুকু কাটাতে চাই।

জাতীয় রাজনীতি নিয়ে উদ্বেগ জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় সংসদে মিয়া গোলাম পারওয়ার, আল্লামা মামুনুল হক, এবং নাসিরুদ্দিন পাটোয়ারী-সারজিসদের মতো নেতৃত্বের খুব প্রয়োজন ছিল। তাঁদের অনুপস্থিতি দেশ ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে তিনি মনে করেন।

কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনা নির্বাচনে বিজয়ী হতে না পারায় কর্মীদের প্রত্যাশা পূরণ করতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন মিজানুর রহমান। তিনি বলেন, এই বয়সেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার কোনো ত্রুটি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধারণ মানুষ ও কর্মীরা যেভাবে ঝুঁকি নিয়ে আমার জন্য কাজ করেছেন, সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।

মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার পরাজয়ে দমে না গিয়ে বরং দ্বিগুণ উৎসাহে মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। মিজানুর রহমান দৃঢ় কণ্ঠে বলেন, “আমার বিশেষ কোনো যোগ্যতা নেই, তবে মানুষের পাশে থাকতে আমি অভ্যস্ত। যতদিন নিঃশ্বাস আছে, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাকে পাওয়া যাবে। কোনো বিপদই আমার পথচলাকে থামাতে পারবে না।

বার্তাটির শেষে তিনি আখিরাতের আদালতে জয়ী হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং জনগণের কল্যাণে তাঁর পথচলা হাসিমুখে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

জনগণের সেবায় আমৃত্যু পাশে থাকার অঙ্গীকার মিজানুর রহমানের

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :