ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অর্ধ কোটি টাকার বেশি অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

এস. এম রবিউল ইসলাম রুবেলঃ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছে প্রায় ৪০ লাখ টাকা পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আটক ব্যক্তি নিজেই দাবি করেছেন, তার কাছে অর্ধ কোটি টাকার বেশি অর্থ রয়েছে।

ঘটনার পরপরই বিমানবন্দর এলাকা যৌথবাহিনী ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করা হয়। জব্দকৃত টাকাগুলো মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অর্থ গণনার কার্যক্রম চলমান রয়েছে।

আটকের পর বেলাল উদ্দিন প্রধান অসুস্থতা অনুভব করলে তাকে দুপুর ১টা ৫০ মিনিটে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তি জানিয়েছেন, তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। আমরা এখনও পুরো টাকা গুণে দেখিনি। সবার উপস্থিতিতে টাকা গণনা করা হবে।”
ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

অর্ধ কোটি টাকার বেশি অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
এস. এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি :