ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল -রেজাউল করিম

মোঃ নাঈম ইসলামঃ

জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগোচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের কিছু না বলে জামায়াত অন্যান্য দলকে যুক্ত করলো। জোটের নেতৃত্ব জামায়াত নিজেদের হাতে নিলো। সেই নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল। আমাদের একটা বড় আশা-আকাঙ্ক্ষা ছিল ইসলামের পক্ষে একটা বড় উত্থান হবে। সেই আশা অন্ধকারে পরিণত হয়েছে—এমনটাই বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনি জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জামায়াত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় না। তখনই বাধ্য হয়ে আমরা সেখান থেকে সরে এসে জাতির সামনে যে কথা দিয়েছিলাম, সেই কথা মতো হাতপাখা প্রতীকে আমরা ইসলামের একটি বাক্স জাতির সামনে রেখেছি। আশা করি ইসলামের পথে রাখা বাক্সই বিজয়ী হবে ইনশাল্লাহ। যারা মানবতার মুক্তি চায়, যারা ইসলাম কায়েম করতে চায়—বিশেষ করে আলেম ওলামা—হাতপাখার সঙ্গে আছে। তারা হাতপাখাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন, আমরা নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কিত ও হতাশ। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এমন একটি নির্বাচন উপহার দেওয়ার কথা ছিল, যে নির্বাচন মানুষ স্মরণ করবে। সেই কথাটা স্মরণ করা নিয়ে বলছি—আপনারা এমন পরিবেশ তৈরি করবেন। আমরা এখনই লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে। আগ্রাসী ভূমিকা নিয়ে যে অবস্থান নেওয়া হয়েছে, ভোলায় আমাদের নারী কর্মীদের ওপর যে আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এখন পরিবেশ ঠিক না করলে, সামনের পরিবেশের জন্য দায় আপনাদের মাথায় নিতে হবে।

উল্লেখ্য, নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেজাউল করিম। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল -রেজাউল করিম

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
মোঃ নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :