ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

আসাদুর রহমান হাবিব:

দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।

উদ্বোধনী আলোচনা সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রটির কার্যক্রম উপস্থাপন করা হয়। এ সময় সার্বিক দিকনির্দেশনা ও কেন্দ্রটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান উল হাসান, আনসার-ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম মাস্টার, বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

আলোচনা সভা শেষে উপজেলা ভবনে স্থাপিত উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :