ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাকিমপুরে নিয়োগ বানিজ্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

নিয়োগ বানিজ্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার গুমরা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হা, আ, ব রাজ্জাক।

আজ শনিবার বিকেলে হাকিমপুর প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে রাজ্জাক বলেন, গত ২০ ডিসেম্বর গুমরা দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর চারজন কর্মচারীর নিয়োগ বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণভাবে প্রচলিত নিয়ম, বোর্ডের অনুমোদন এবং সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সম্পন্ন হয়।

উক্ত নিয়োগ বোর্ড মাদ্রাসার সুপার কর্তৃক আহ্বান করা হয়। আইন ও বিধি অনুযায়ী এই বোর্ড আহ্বানের এখতিয়ার সভাপতির নয়। নিয়োগ পরীক্ষার পর প্রস্তুতকৃত রেজাল্ট সিটে সুপারসহ বোর্ডের সকল সদস্য স্বাক্ষর প্রদান করেন। পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত রেজুলেশনে সুপার স্বাক্ষর করেন। নির্বাচিত প্রার্থীদের যোগদান করানোর জন্য অনুষ্ঠিত মিটিংয়ের কার্যবিবরণী এবং সর্বশেষে নিয়োগপত্র প্রদানকালেও উক্ত সুপার স্বাক্ষর করেন।

অথচ অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করছি, এই সকল নথিতে স্বাক্ষর প্রদান করার পরও সংশ্লিষ্ট সুপার আমার বিরুদ্ধে “নিয়োগ বাণিজ্য” সংক্রান্ত যে অভিযোগ তুলেছেন, তা যুক্তিহীন, ভিত্তিহীন এবং স্ব-বিরোধী।

রাজ্জাক বলেন, “আমাদের প্রশ্ন অত্যন্ত সহজ ও যৌক্তিক—যদি সত্যিই কোনো ধরনের নিয়োগ বাণিজ্য বা অনিয়ম হয়ে থাকে, তাহলে একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি কেন ধারাবাহিকভাবে প্রতিটি ধাপে স্বেচ্ছায় স্বাক্ষর প্রদান করলেন? আইন, যুক্তি ও সাধারণ বিবেচনায় এই অভিযোগ গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আমাকে এবং মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমি দৃঢ়তার সাথে জানাতে চাই, এই নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও নথিভিত্তিক। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন, প্রভাব খাটানো বা অনৈতিক কার্যক্রম সংঘটিত হয়নি।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

হাকিমপুরে নিয়োগ বানিজ্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :