ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পৌরসভার নাকের ডগায় ড্রেন দখল করে বহুতল ভবন! নীরব দর্শকের ভূমিকায় পৌর-কর্তৃপক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ আহসান হাবীব সুমন, জামালপুর হয়ে গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ

জামালপুর সদর পৌরসভার সামনেই প্রকাশ্যে পৌরসভার ড্রেন ও রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সদর পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত আমলাপাড়া, জামালপুর জিলা স্কুল সংলগ্ন এলাকায় পৌরসভার নিজস্ব ড্রেনের ওপর অবৈধভাবে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, হাজী আশরাফ হোসেন মোরাদ গং নামধারী একদল অসাধু ব্যক্তি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় জামালপুর সদর পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে পৌরসভার ড্রেন দখল করে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। সরকার পরিবর্তনের পরও অবৈধ নির্মাণ কাজ অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, ড্রেনের ওপর ভবন নির্মাণের ফলে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। বর্ষা মৌসুমে আশপাশের সড়ক ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ।

এ বিষয়ে ভবন মালিক হাজী আশরাফ হোসেন মোরাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সদর পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে ম্যানেজ করেই কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের যদি কিছু বলার থাকে, তাহলে পৌরসভার সার্ভেয়ার বা পৌর প্রকৌশলীর সঙ্গে কথা বলেন।”

তবে বিষয়টি নিয়ে পরবর্তীতে জামালপুর সদর পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ড্রেনের ওপর ভবন নির্মাণের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন, যা পুরো ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে।

এমতাবস্থায় এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে পৌরসভার ড্রেনের ওপর নির্মিত অবৈধ বহুতল ভবন উচ্ছেদ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় গুণিজনরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে জাতীয়তাবাদী প্রযুক্তি দলের জেলা কমিটি অনুমোদন

error: Content is protected !!

পৌরসভার নাকের ডগায় ড্রেন দখল করে বহুতল ভবন! নীরব দর্শকের ভূমিকায় পৌর-কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ডেস্ক রিপোর্ট :