মোঃ অহিদ সাইফুলঃ
ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযান আলিফ তালুকদার (২৫) ও মিরাজুল খান নামের দুইজন মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়৷ বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশ৷ মাদক ব্যবসায়ী আলিফ তালুকদার উপজেলা বিএনপি’র সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ এর একমাত্র ছেলে৷ মিরাজুল পূর্ব রাজাপুর শাহ্ আলম খানের ছেলে।
নাম বলতে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, পুলিশ আলিফ তালুকদার ও মিরাজুল এর কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ রাজাপুর থানায় নিয়ে যাওয়ার পর ৬৪ পিস ইয়াবা উদ্ধার ১০ পিসে রূপান্তরিত হয় যা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে৷ তার বাবা উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় দাপটে শহরের বিভিন্ন এলাকায় মাদকের আকরা বসাতেন৷
রাজাপুর থানা পুলিশ জানায়, বিকেলে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময়ে আলিফ তালুকদার , ও মিরাজুল খান নামে দুই জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করা হয়৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ৷ তাদের কে আজ বিজ্ঞ আদালতে মাদক মামলায় ঝালকাঠি প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 


















