মানিক কুমার দাসঃ
ফরিদপুর সদর উপজেলার ১নং ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহীদুল ইসলাম মজনুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মোঃ সহীদুল ইসলাম মজনুর বিরুদ্ধে দায়েরকৃত কোতয়ালী থানার জি.আর. ৫৩৬/২০২৪ নং মামলায় ১৪৩/৩২৩/৩০৭/৩৪/৫০৬ (১) ধারায় অভিযোগ আমলে গ্রহণ করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালত, ফরিদপুর। এ প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত বলে বিবেচিত হয়।
এ অবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী জনস্বার্থে তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 


















