ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জামায়াতের সঙ্গে জোট করলে তাদের জয়ী করাটাও জামায়াতের দায়িত্ব

জসীমউদ্দীন ইতিঃ

জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য দেলাওয়ার হোসেন বলেছেন, যে রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচনে যাবে, তাদের বিজয়ী করার দায়িত্বও জামায়াতের। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত নেতা দেলাওয়ার হোসেন বলেন, ‘দেশের জনগণ আজ পরিবর্তন চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত সবসময় জনগণের পাশে রয়েছে। তাই যে কোনো জোটবদ্ধ প্রার্থীকে নির্বাচিত করতে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের সুন্দর ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। যদি জুলাই সনদকে পাশ কাটিয়ে নির্বাচনের চেষ্টা হয়, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না। নির্বাচনও হতে দেবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

জামায়াতের সঙ্গে জোট করলে তাদের জয়ী করাটাও জামায়াতের দায়িত্ব

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :