ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের পাশে যুবকের মরদেহ পড়েছিল। ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশ থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) বিকেল তিনটার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে স্থানীয় এক ভ্যানচালক ও এক যাত্রী মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বনচাকি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ শেখ সংবাদকর্মীদের জানান, ‘আমি একটি ভ্যানে করে বোয়ালমারী বাজারে যাচ্ছিলাম। এসময় ঘটনাস্থলে সড়কের পাশে জিনারি লাগানো এক টুকরো কাঠ দেখতে পেয়ে ভ্যানচালককে থামতে বলি। এ সময় কাঠটি রাস্তার পাশে ফেলতে গেলে মরদেহটি দেখতে পাই। পরে স্থানীয়দের খবর দেই।’

স্থানীয় ইউপি সদস্য মো. জালাল সিকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে মরদেহ এলাকার কারও নয়।’

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) মো. আজম খান সংবাদ মাধ্যমেকে বলেন, “আমি এই পথে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলাম। পথে লোকজনের জটলা দেখে এখানে থামলে বিষয়টি জানতে পারি। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো গাড়ি দুর্ঘটনা অথবা হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সকল মানুষ স্বাধীনভাবে নির্বিঘ্নে ধর্ম পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :