ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৫ বছর পর ফ্ল্যাট থেকে উদ্ধার হলেন গৃহকর্মী

ফরিদপুর শহরের একটি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে আটকে রাখা মরিয়ম বিবি (৬৪) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

.

রোববার (১৮ মে) বিকেলে শহরের অনাথের মোড়ে অবস্থিত গনি ভবনের তৃতীয় তলার আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি শহরের আলীপুর মহল্লার মৃত রহিম উদ্দিনের স্ত্রী। উদ্ধার মরিয়ম বিবিকে কোতয়ালি থানায় রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

.

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম বিবি ২০২০ সালে ঝিলটুলীর অনাথের মোড় এলাকার সিঙ্গাপুর প্রবাসী আব্দুল কাদেরের ফ্ল্যাটে গৃহকর্মী হিসাবে কাজ নেন। কয়েকমাস পরে মরিয়ম বিবির ছেলে আব্দুল মতিন তার মাকে আনতে গেলে বাড়ির মালিকের স্ত্রী লিবা বেগম তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে এবং তার মায়ের সঙ্গে কোনো কথা বলতে না দিয়ে তাড়িয়ে দেন।

.

পরবর্তীতে বিভিন্ন সময় আব্দুল মতিন তার মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরেও তার মায়ের সঙ্গে যোগাযোগ এবং তার মাকে উদ্ধার করতে পারেননি। বর্তমানে ফ্ল্যাট মালিকের স্ত্রী লিবা বেগম দেশের বাইরে রয়েছেন। এ সুযোগে আইনের আশ্রয় নেন আব্দুল মতিন। তিনি তার মাকে উদ্ধারের জন্য আদালতে মামলা করেন। আদালত কোতয়ালি থানা পুলিশকে মরিয়ম বিবিকে উদ্ধারের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে রোববার বিকেলে কোতয়ালি থানা পুলিশ আব্দুল কাদেরের ফ্ল্যাট থেকে মরিয়ম বিবিকে উদ্ধার করেন। এসময় আব্দুল কাদের ও তার স্ত্রী লিবা বেগম বাসায় না থাকলেও তাদের চার মেয়ে বাসায় ছিলেন।

.

মরিয়ম বিবি জানান, বছরের পর বছর আটকে রেখে আমার ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। ছেলের কাছে যেতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। আমি তাদের শাস্তি দাবি করি।

.

মরিয়ম বিবির ছেলে আব্দুল মতিন বলেন, আমার মাকে দীর্ঘ প্রায় পাঁচ বছর ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন লিবা বেগম ও তার মেয়েরা। আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছেন।

.

অভিযুক্ত আব্দুল কাদের ও তার স্ত্রী লিবা বেগম দেশের বাইরে রয়েছে। এছাড়াও এ দম্পতির চার মেয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যার কারণে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
.

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আদালতের নির্দেশে মরিয়ম বিবিকে উদ্ধার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

error: Content is protected !!

৫ বছর পর ফ্ল্যাট থেকে উদ্ধার হলেন গৃহকর্মী

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :