ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে হিন্দু সম্প্রদায় সহ তিন শতাধিক মানুষের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

মোঃ নুরুল ইসলামঃ

বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লার হাত ধরে বাবু ঠাকুর ও রবি ঠাকুর নামে হিন্দু সম্প্রদায়ের দুই ব্যাক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। এ সময় স্থানীয় শহীদ মোল্লা ও উসমান মোল্লার নেতৃত্বে তিন শতাধিক মানুষ এ দলটিতে যোগদান করেন।

.

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের ঘ্যানার বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস ভাষণচর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান মোল্লা।

.

সংঠগনের ভাষাণচর ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাসির আইয়ুবী, বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মুফতী আরিফ বিল্লাহ।

.

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

.

সদ্য যোগদানকৃত বাবু ঠাকুর তার বক্তব্যে বলেন, যারা কুরআন পড়ে, নামাজ পড়ে তারা কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না। মামুনুল হক সাহেবকে আমি অনেক পছন্দ করি। হুজুরদের এসব ভালো কাজ দেখে আমি এ দলে যোগদান করেছি। তিনি আরও বলেন, মিজান ভাই আমাদের এলাকার ভাই। সুখে দুখে, বিপদে আপদে আমরা সব সময় তাকে আমাদের পাশে পাবো।

.

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছর আগে আলেমদের মধ্য থেকে বেশ কয়েকজন এমপি ছিলেন। তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তারা রাজনীতি করে জেল হাজতে যায়নি। আলেমরা যদি ক্ষমতায় যায় দেশে কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক থাকবে না। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার সকল অপরাধ শিকড় থেকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।

.

তিনি বলেন, ঈমানী দায়িত্ব যাদের মধ্যে আছে তারা কখনো চুরি করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারেনা, সন্ত্রাসী, চাঁদাবাজি করতে পারেনা, মানুষকে কোন ভাবে হয়রানি করতে পারেনা। ইসলামের পক্ষে থাকলে আল্লাহকে খুশি করা যায়, রাসুলকে খুশি করা যায়। সুতরাং আমরা ইসলামের পক্ষেই থাকব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

error: Content is protected !!

সদরপুরে হিন্দু সম্প্রদায় সহ তিন শতাধিক মানুষের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

আপডেট টাইম : ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :