ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবপুরের সাবেক স্বতন্ত্র এমপি সিরাজ মোল্লা গ্রেফতার

গত ১১ নভেম্বর সোমবার সন্ধ্যার পর রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদীর শিবপুরের সাবেক স্বতন্ত্র এমপি এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, যিনি ডলার সিরাজ নামেও পরিচিত, তাকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘‘নরসিংদীর সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে সেনাবাহিনী আটক করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জে দুটি মামলা রয়েছে। আমরা তাকে থানায় রেখেছি। সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে, তারা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আসবে এবং তাকে তাদের হেফাজতে নেবে।’’

সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মোল্লা, বা ডলার সিরাজ, নরসিংদীর পিপলস ইউনিভার্সিটির একটি বিশেষ সভায় অংশগ্রহণ করতে আসেন। সভাকে কেন্দ্র করে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

বর্তমানে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

শিবপুরের সাবেক স্বতন্ত্র এমপি সিরাজ মোল্লা গ্রেফতার

আপডেট টাইম : ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :