ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুরে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খলিফা ষড়যন্ত্রের শিকার

অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩নং রাজাপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম খলিফা প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন থেকে এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে মোঃ নুরুল ইসলাম খলিফার জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ বিষয় নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি তিনি তার পৈতৃক সম্পত্তিতে নতুন ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে প্রতিপক্ষের একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়।

পরিবারের দাবি, সোমবার রাতে প্রতিপক্ষ মহল তার বিরুদ্ধে রাজাপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে এবং মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পুলিশ তাকে আটক করে। যদিও তিনি অভিযুক্ত, তবে অভিযোগটি তদন্ত পূর্বক এজাহার ভুক্ত হয়নি। অভিযোগের ভিত্তিতেই রাজাপুর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে সন্তোষজনক জিজ্ঞাসাবাদ না করেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা রুজু হয়।”

স্থানীয়দের একাংশ জানান, নুরুল ইসলাম খলিফা বহু বছর ধরে সমাজসেবা মূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রতিপক্ষ পক্ষ মিথ্যা মামলা ও হয়রানিমূলক পদক্ষেপ নিচ্ছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে নুরুল ইসলাম খলিফা বলেন, “আমি আমার বৈধ সম্পত্তিতে আইনগতভাবে ঘর নির্মাণের কাজ করছিলাম। কিন্তু প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।”

এ বিষয় রাজাপুর থানা ওসি (তদন্ত) আঃ মালেক বলেন, তার বিরুদ্ধে একটি শ্লীলতাহানির অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে তাকে আটক করা হয়েছে। এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনাটির স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

error: Content is protected !!

রাজাপুরে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খলিফা ষড়যন্ত্রের শিকার

আপডেট টাইম : ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :