ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মিথ্যা মামলায় সাবেক ইউপি সদস্যকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানো ৭৫ বছর বয়সী সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খলিফার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাজাপুর প্রেসক্লাব চত্বরে “স্থানীয় সাধারণ জনতা” ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নুরুল ইসলাম খলিফা একজন ধর্মপরায়ণ মানুষ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সঙ্গে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, যার একাধিক মামলা আদালতে বিচারাধীন। সেই বিরোধের জেরে প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তাকে নারী জড়িত মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, পূর্বেও প্রতিপক্ষরা একইভাবে এক নারীকে জড়িয়ে তাকে ফাঁসাতে চেয়েছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছিল। অথচ এবার পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করেছে—যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্ত হলেই নুরুল ইসলাম খলিফার নির্দোষ প্রমাণ মিলবে এবং তার মুক্তি নিশ্চিত হবে। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে নুরুল ইসলাম খলিফাকে মুক্তি না দিলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনে নামবে স্থানীয় জনতা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি মো. আবুল কালাম হাওলাদার, যুবদল সভাপতি মো. আমির হোসেন বাচ্চু, স্থানীয় নুরজাহান বেগম ও মিতু আক্তারসহ অনেকে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

মিথ্যা মামলায় সাবেক ইউপি সদস্যকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :