ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

রনি আহমেদ রাজুঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাগুরাতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় মাগুরা সদর উপজেলার কুচুন্দি ইউনিয়নের ওবদা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের নেতৃত্বে এই লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ উপজেলা পর্যায়ের বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের নেতা ও কর্মীবৃন্দ।

আহ্বায়ক আলী আহমেদ বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গঠনের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে আমাদের লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে পরিচিত করছি। আগামীর নির্বাচনেও এই ৩১ দফার ভিত্তিতেই আমরা জনসমর্থন চাইব।

তিনি আরও বলেন, এই কর্মসূচি শুধু প্রচার নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

অন্যান্য বক্তারাও বলেন, ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার পথে অগ্রসর হবে। মাগুরা জেলার প্রতিটি ইউনিয়ন ও বাজারে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তেহরান-মস্কোর কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রেসিডেন্টের বৈঠক

error: Content is protected !!

মাগুরাতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :