ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে স্বামীর হাতে স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রী বাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। তাদের ঘরে রয়েছে দুই বছর দশ মাস বয়সী এক পুত্র সন্তান।

দাম্পত্য বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে সৌরভকে বন্যার ঘর থেকে বের হতে দেখা যায়।

বন্যার মা শেফালী রানী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি অন্যের বাড়িতে কাজ করতে যান। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে আছে। বালিশ সরিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে বিকেল ৫ টায় মধুখালী মহাশ্মশানে বন্যার দাহক্রিয়া সম্পন্ন হয়।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী বলেন,“এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘৃণ্য এই হত্যাকাণ্ডের দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

মধুখালীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :