ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ ইনামুল খন্দকারঃ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি,এই স্লোগানকে সামনে রেখে মধুখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।

.

রবিবার সকালে উপজেলা ভূমি অফিসে এ ভুমি মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার( ভূমি) মো. এরফানুর রহমান, এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাজির কাম ক্যাশিয়ার মোঃ রেজা হাসান উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মারুফ হোসেন, উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও ভূমি মেলায় সেবা নিতে আসা ভূমির মালিকগণ।

.

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান সাংবাদিকদের বলেন -তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হলো, শেষের দিন আগামী ২৭ মে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হবে। তিনি আরো বলেন মেলা চলাকালীন সময়ে ভূমি সংক্রান্ত যে সকল সেবা রয়েছে- বিশেষ করে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি সংক্রান্ত সেবাসহ ভূমির অন্যান্য সেবা প্রদান করার জন্য প্রতিটা ইউনিয়নে একটি করে ডেস্ক খোলা হয়েছে। সেখান থেকে মানুষ সেবা গ্রহণ করতে পারবেন এবং আমাদের অফিসে প্রতিদিন সকাল থেকেই সেবা প্রদান করা হবে। এখানে সহজভাবেই সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারবেন।

.

ভূমি মেলা উদ্বোধনের পর একটি র‍্যালি মধুখালী পৌরসভা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে এসে সমাপ্ত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

error: Content is protected !!

মধুখালীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :