ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গা ইন্টারচেঞ্জে এখন ভৌতিক পরিবেশ

-ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় সন্ধ্যা নামলেই নেমে আসে অন্ধকার। এক মাসেরও বেশি সময় ধরে ইন্টারচেঞ্জের শতাধিক সড়কবাতি বন্ধ হয়ে আছে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বার ভাঙ্গা ইন্টারচেঞ্জ। গুরুত্বপূর্ণ এই এলাকায় সন্ধ্যা নামলেই নেমে আসে অন্ধকার। এক মাসেরও বেশি সময় ধরে ইন্টারচেঞ্জের শতাধিক সড়কবাতি বন্ধ হয়ে আছে। ফলে রাতের আঁধারে পথচারী, যানবাহনচালক থেকে শুরু করে স্থানীয়দের পড়তে হয় চরম ভোগান্তিতে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারচেঞ্জ এলাকায় বৈদ্যুতিক তার ও কন্ট্রোল বোর্ডের কিছু অংশ চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি কন্ট্রোল প্যানেলের একটি গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যাওয়ায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহ থাকা সত্ত্বেও বাতিগুলো বন্ধ। অন্ধকারের কারণে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে থাকা ভাঙ্গা ইন্টারচেঞ্জ এখন রাতে একেবারে জনমানবশূন্য হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা সোহাগ মাতুব্বর বলেন, ‌‘আগে এখানে সন্ধ্যার পর আলোয় ঝলমল করতো। এখন সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে। তখন জায়গাটিতে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।’

ওই এলাকার অটোভ্যানচালক আকিজ শেখ বলেন, ‘সন্ধ্যার পর থেকে রাতের বেলায় ভাঙ্গা গোলচত্বর থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বাতি জ্বলে না। ফলে দুর্ঘটনা ও ছিনতাইয়ের ভয়ে এখানে আর আগের মতো মানুষের আনাগোনা দেখা যায় না। ভয় নিয়ে চলতে হয়।’

ঘুরতে আসা রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি  বলেন, ‘দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গা ইন্টারচেঞ্জ এখন অন্ধকারে নিমজ্জিত। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত মেরামতের মাধ্যমে আবারও আগের মতো আলো ঝলমলে রূপে ফিরবে এই আধুনিক সড়ক সংযোগের মুখটি।’

কথা হয় ইন্টারচেঞ্জ বৈদ্যুতিক সাবস্টেশনের নৈশপ্রহরী সিরাজ খানের সঙ্গে। তিনি জানান, মাসখানেক আগে কন্ট্রোল সিস্টেমের একটি অংশ নষ্ট হয়ে গেছে। আপাতত এখন জেনারেটর চালিয়ে প্রতি রাতে দুই থেকে তিন ঘণ্টা করে কিছু বাতি জ্বালানো হয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভাঙ্গা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘কন্ট্রোল বোর্ডের তার পুড়ে যাওয়া ও কিছু সরঞ্জাম চুরি হওয়ায় ইন্টারচেঞ্জ কর্তৃপক্ষ বিদ্যুৎ নিতে পারছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় নেই।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে আলো জ্বলে না। সড়কবাতি না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। এরইমধ্যে কয়েকটি মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে রাতের টহল আরও বাড়াতে হয়েছে।’

সড়ক ও জনপথ বিভাগের শ্রীনগর (মুন্সিগঞ্জ) উপবিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী এস এম হানিফ বলেন, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে পুরো সড়কবাতি ব্যবস্থা বন্ধ রয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে। কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আশা করি কয়েক দিনের মধ্যেই আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

ভাঙ্গা ইন্টারচেঞ্জে এখন ভৌতিক পরিবেশ

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :