ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারী বিআরডিবি সমবায় সমিতির সভাপতি পদে নবীর হোসেন পুন:নির্বাচিত

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিআরডিবি কার্যালয়ে শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলোর ১১৮ জন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মো. নবীর হোসেন মিয়া সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর কবীর মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ ভোট। ফলে ৫৪ ভোটের ব্যবধানে নবীর হোসেন মিয়া টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—সহ-সভাপতি: মোশারফ হোসেন, সদস্য: মো. আবুল হোসেন সাকেন, আসাদুজ্জামান শেখ, সলেমান শেখ, শফিকুল ইসলাম, মো. তানভীর হোসেন ও মো. সোলাইমান মোল্যা।

নির্বাচন প্রসঙ্গে বোয়ালমারী ইউসিসিএ লিমিটেড নির্বাচন কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে মো. নবীর হোসেন মিয়া নির্বাচিত হয়েছেন।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

বোয়ালমারী বিআরডিবি সমবায় সমিতির সভাপতি পদে নবীর হোসেন পুন:নির্বাচিত

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :