ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তারা দুজনই একই গ্রামের মতলেব ফকিরের পুত্র।

.

রবিবার (২৫ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গভীর রাতে ওই দুই সহোদরের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

.

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেখর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় একটি চক্র মাদকের বড় চালান মজুত করেছে। তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী নিয়ে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বড় পরিসরে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছিল।

.

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিলেন ১৯ বছরের কালাম

error: Content is protected !!

বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :