ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি নেতারর মৃত্যু

রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে আম পাড়ার সময় গাছ থেকে পড়ে মিজানুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের আরাজী বারখাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

.

নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত আব্দুর রহমান কাজীর ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

.

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন মিজানুর রহমান। হঠাৎ গাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

.

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছ থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।”

.

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও শোক প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি নেতারর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :