ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অগ্নিকাণ্ড পুড়ে গেল ১৯ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

মিজান উর রহমানঃ

বোয়ালমারীতে অগ্নিকান্ডে পুরে গেল ১৯টি দোকান। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম-ঠিকানা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নাই।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে মাছ বাজার সংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান হতে আগুনের সূত্রপাত হয়। ধারনা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। আগুনে বাচ্চু মোল্যার মার্কেট, আজিজ মোল্যার মার্কেটসহ ৪টি মার্কেটের মনোহরি দোকান, ওষুধ, টেইলার্স, বীজ ভাণ্ডার, জুতার দোকান, রেস্টুরেন্টসহ অন্তত ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার এক ঘণ্টা পর মধুখালী ফায়ার সার্ভিস ও পরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে।

স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির হোসেন জানান, বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যাওয়ায় বাজারে পাহারাদার ছাড়া বেশি লোকজন ছিল না। আগুনের শোরগোল শুনে বাড়ি থেকে দৌড়ে গিয়ে দেখি কয়েকটি দোকানে আগুন জ্বলছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন, ইউপি সদস্য ফারুক হাসেন, স্থানীয় ব্যবসায়ী নারায়ন চন্দ্র দাস নারু জানান, ধারণা করা হচ্ছে নাসির দর্জির দোকান হতে শর্টসার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে ১৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। তারপরও ফায়ার সার্ভিসের লোকজন না আসলে বাজারের ব্যাপক ক্ষতির সম্ভাবনা ছিল। বোয়ালমারী ফায়ার সার্ভিসের লিডার খালেক শেখ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। আমরা আসার পরে একযোগে দুই ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার ফলে আগুন নেভাতে সক্ষম হই।

এ বিষয়ে বিস্তারিত মধুখালী ফায়ার সার্ভিস জানাতে পারবেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, আগুনে ১৩টি দোকান একেবারে পুড়ে গেছে। এক ঘণ্টার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে অভিযান সম্পূর্ণ করতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ আরো পরে জানাতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর?

error: Content is protected !!

বোয়ালমারীতে অগ্নিকাণ্ড পুড়ে গেল ১৯ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :