ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘা-আড়ানি সড়কে গরুবহনকারি তিন চাকার যানের মুখোমুখি সংঘর্ষে সেলিম সাঈদ রেজা(৪০) নামে বিএসসি এক শিক্ষক নিহত হয়েছেন। মোটরসাইকেল যোগে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘনার কবলে পড়ে নিহত হন তিনি। রোববার(১৮-০৫-২০২৫) সকাল সাড়ে ৯টায় উপজেলার পাচপাড়া গ্রামের রাজার মোড় এলাকার মোবারক ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

.

নিহত সেলিম সাঈদ রেজা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক(গনিত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার আড়ানি ইউনিয়নের বেড়ের বাড়ি গ্রামের মৃত নাজিম উদ্দীন সরকারের ছেলে ।

.

সরেজমিন নিহতের বাড়িতে গিয়ে কথা হলে বোন জান্নাতুল ফেরদৌস জানান, ২ বছর ২মাস হলো বিয়ে করেছেন। স্ত্রী রিপা খাতুন সন্তান সম্ভাবনা। সন্তানের মুখ দেখাও হলো না ভাইয়ের। কথা বলতে বলতে মূর্ছা যাচ্ছিলেন জান্নাতুল ফেরদৌস। শুধু তিনিই নন,শিক্ষকের অকাল মৃত্যুতে মা-স্ত্রী ও স্বজনদের আহাজারি দেখে প্রতিবেশিরাও চোখের পানি ধরে রাথতে পারছিলেননা।

.

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা-আড়ানি সড়কের উত্তর দিক থেকে দক্ষিনে যাওয়ার পথে একই দিকে যাওয়া ইঞ্জিন চালিত ভ্যান ওভারটেক করছিলেন। এসময় সড়কটির দক্ষিন দিক থেকে উত্তরে যাওয়া গরু বোঝাই তিন চাকার (ইঞ্জিন চালিত) যানের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন শিক্ষক সেলিম সাঈদ রেজা । সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম মৃত ঘোষনা করেন।

.

ঘটনার পর স্থানীয়রা চালক সামীম হোসেন ও গরু বোঝাই তিন চাকার যানটি আটক করে। সে পাবনার আতাউকুলার শিমুল চারা গ্রামের হাবিবুল্লার ছেলে।

.

বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) সিফাত রেজা বলেন, ঘটনাস্থল থেকে তিন চাকার যান সহ চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গরুগুলো ঘটনার পরই ব্যাপরিরা নিয়ে গেছে বলে জানান তিনি। নিহতের মরদেহ পরিবারের হেফাজতে দেওয়ার কথা জানিয়ে বলেন, নূরনবী বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে।

.

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ তহুরুল ইসলাম জানান,২০১৪ সালে যোগদানের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিষ্ঠানে গনিতের সহকারি শিক্ষক(বিএসসি) হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার রাত সাড়ে ৭ টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয় বলে জানান নিহতের দুলাভাই নাসির উদ্দীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের

আপডেট টাইম : ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :