সাগর চক্রবত্তীঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিন বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী- কর্মকর্তাদের গ্রাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পাওনাদী পরিশোধের দাবীতে বিএসএফআইসি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৫খ্রি. রোববার সকাল সাড়ে ১০টায় বিএসএফআইসি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন কল্যান সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, অবসর প্রাপ্ত মোঃমনিরুল ইসলাম, মোঃ মজিবুর রহমান মন্টু, মোঃ আব্বাস উদ্দিন বিশ্বাস, সুভাষ রায়, নির্মল কুমার সরকার, শাহ মো.হারুন অর রশিদ ও আব্দুল হালিম শেখ প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী শিল্প উপদেষ্টা বরাবরে লিখিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহর নিকট পেশ করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক নেতৃবৃন্দকে এক মাসের মধ্যে অবসরপ্রাপ্তদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেন। গ্রাচুইটির পাওনা ২২ কোটি টাকা পরিশোধের জন্য সদর দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেষ্টা করবেন। পরে শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণের জন্য মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল রাসেল এর নিকট প্রদান করেন। উল্লেখ দেশের ১৫টি চিনিকলের নিকট ৩ হাজার...
সাগর চক্রবত্তীঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিন বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী- কর্মকর্তাদের গ্রাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা পাওনাদী পরিশোধের দাবীতে বিএসএফআইসি অবসরপ্রাপ্ত
শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে
ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর ২০২৫খ্রি. রোববার সকাল সাড়ে ১০টায় বিএসএফআইসি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির ফরিদপুর চিনিকল শাখার সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন কল্যান সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার, অবসর প্রাপ্ত মোঃমনিরুল ইসলাম, মোঃ মজিবুর রহমান মন্টু, মোঃ আব্বাস উদ্দিন বিশ্বাস, সুভাষ রায়, নির্মল কুমার সরকার, শাহ মো.হারুন অর রশিদ ও আব্দুল হালিম শেখ প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী শিল্প উপদেষ্টা বরাবরে লিখিত স্মারকলিপি ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহর নিকট পেশ করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক নেতৃবৃন্দকে এক মাসের মধ্যে অবসরপ্রাপ্তদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধের ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেন।
গ্রাচুইটির পাওনা ২২ কোটি টাকা পরিশোধের জন্য সদর দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য চেষ্টা করবেন। পরে শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণের জন্য মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল রাসেল এর নিকট
প্রদান করেন।
উল্লেখ দেশের ১৫টি চিনিকলের নিকট ৩ হাজার অবসপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের প্রায় ২১২ কোটি ৩৪ লক্ষ
টাকা পাওনা।