আপডেট টাইম :
০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
৯১
বার পঠিত
ফরিদপুরে সেবা গ্রহীতাদের নিকট থেকে স্বাস্থ্য সেবা সংক্রান্ত অভিযোগ শুনানি অনুষ্ঠিত
মানিক কুমার দাসঃ ফরিদপুরে সচেতন নাগরিক কমিটি এবং জেলা সিভিল সার্জন এর উদ্যোগে সেবা গ্রহীতাদের নিকট থেকে স্বাস্থ্য সেবা সংক্রান্ত অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সচেতন নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সেবা গ্রহীতাদের নিকট থেকে স্বাস্থ্য সেবা সংক্রান্ত অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডঃ শরিফুল ইসলাম, ফরিদপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন বাবর, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, 'এসো জাতি গড়ি' নামক এনজিওর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, জেলা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী তানিয়া ইসলাম, নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু, কাজী জেবা তাহসিন প্রমুখ । শুনানিতে ফরিদপুর জেলার স্বাস্থ্য সেবার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করা হয় এবং এর অবসানকল্পে জেলা সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানিক কুমার দাসঃ
ফরিদপুরে সচেতন নাগরিক কমিটি এবং জেলা সিভিল সার্জন এর উদ্যোগে সেবা গ্রহীতাদের নিকট থেকে স্বাস্থ্য সেবা সংক্রান্ত অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সচেতন নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সেবা গ্রহীতাদের নিকট থেকে স্বাস্থ্য সেবা সংক্রান্ত অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডঃ শরিফুল ইসলাম, ফরিদপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন বাবর, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ‘এসো জাতি গড়ি’ নামক এনজিওর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, জেলা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী তানিয়া ইসলাম, নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু, কাজী জেবা তাহসিন প্রমুখ ।
শুনানিতে ফরিদপুর জেলার স্বাস্থ্য সেবার বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করা হয় এবং এর অবসানকল্পে জেলা সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করা হয়।