ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আটক পাঁচ, মাদক ও টাকা জব্দ

মানিক কুমার দাসঃ

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান ও জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টে পাঁচ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে। আটককৃতদের দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু এবং তিনজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা ও অর্থদন্ড করা হয়েছে। অভিযানে ৭.৫ গ্রাম হেরোইনসহ মাদক বেচাকেনার নগদ অর্থ ২১ হাজার ৫শ টাকার জব্দ করা হয়।

.

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, ফরিদপুরের পরিদর্শক মো: তমিজ উদ্দিন মৃধা জানান, বিকেলে ফরিদপুর শহরের টেপাখোলা নদী বন্দর এলাকার আলম শেখ এর বসতবাড়ীর পাশে বিশেষ অভিযানে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও মাদক রাখার দায়ে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়।

.

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতিম মন্ডল ও মোসা. জান্নাতুল সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে সুজন ফকির নমের এক আসামির কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। গাঁজা সেবনের সময় তার কাছ থেকে প্রাপ্ত নগদ ২১,৫০০ টাকা জব্দ করে তা সরকারি কোষাগারে জমা দেয়া হয় এবং ওই ব্যাক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

.

এছাড়া গাজা সেবনের দায়ে তানভির আহমেদকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং মতি শেখকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়।

.

এর আগে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফরিদপুর এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মিলনী এবং আশা শেখ। তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

error: Content is protected !!

ফরিদপুরে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আটক পাঁচ, মাদক ও টাকা জব্দ

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :