ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে কলেজ শিক্ষার্থীদের হেনস্থার প্রতিবাদে সড়ক অবরোধ

মিজান উর রহমানঃ

ফরিদপুরে বাস স্টাফের হাতে ফরিদপুর সরকারী ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রী হেনস্তার ঘটনা ঘটেছে। প্রতিবাদে বোয়ালমারীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

ফরিদপুরে বাস মালিক সমিতির এক স্টাফ কর্তৃক ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রীদের হেনস্তার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে বোয়ালমারীতে ছাত্র-জনতা মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরে ইয়াসিন কলেজের ছাত্র-ছাত্রীদের ফরিদপুর পরিবহন সমিতির একজন স্টাফ বাসের মধ্যে হেনস্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের কয়েকজন ছাত্র-ছাত্রী বোয়ালমারী থেকে ফরিদপুরগামী একটি বাসে উঠলে ভাড়া দেওয়া নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বাসস্টাফ এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে। বিষয়টি দ্রুত এলকায় ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিকেলে বোয়ালমারী উপজেলার ছোলনা মাদ্রাসার সামনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রতিবাদকারীরা রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

ভুক্তভোগী ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “আমি ভাড়া দিতে একটু সময় চাইলে স্টাফ খারাপ আচরণ করে। এতে আমি খুবই অপমানিত বোধ করি।”

স্থানীয় শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, “ছাত্র-ছাত্রীদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানবীর আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলেন এবং রাস্তায় ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত বাসস্টাফকে শনাক্তের চেষ্টা চলছে।”

অন্যদিকে, ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, “এ ধরনের আচরণ সমিতি কখনো সমর্থন করে না। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং শিক্ষার্থীরা অভিযুক্ত বাসস্টাফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুরে কলেজ শিক্ষার্থীদের হেনস্থার প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :