আপডেট টাইম :
০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
১৩৫
বার পঠিত
নীলটুলির বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণুপদ কর্মকারের পরলোক গমন
মানিক কুমার দাসঃ নীলটুলির বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণু জুয়েলার্সের স্বত্বাধিকারী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ফরিদপুর জেলা শাখার কোষাধক্ষ্য বিষ্ণুপদ কর্মকার (৫৩) পরলোক গমন করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শেষ আজ রবিবার বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষকৃত্য অনুষ্ঠান আজ রাত আটটায় শহরের অম্বিকাপুর শ্মশানে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ফরিদপুর জেলা শাখা সভাপতি নন্দকুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন । এদিকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সোমবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নীলটুলি স্বর্ণপটির সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে বলে জানা গেছে। এ ছাড়া সকল উপজেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে আগামীকাল সকাল ৮ টা থেকে বেলা ২:০০ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান ...
মানিক কুমার দাসঃ
নীলটুলির বিশিষ্ট ব্যবসায়ী বিষ্ণু জুয়েলার্সের স্বত্বাধিকারী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ফরিদপুর জেলা শাখার কোষাধক্ষ্য বিষ্ণুপদ কর্মকার (৫৩) পরলোক গমন করেছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শেষ আজ রবিবার বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার শেষকৃত্য অনুষ্ঠান আজ রাত আটটায় শহরের অম্বিকাপুর শ্মশানে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর ফরিদপুর জেলা শাখা সভাপতি নন্দকুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ।
এদিকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সোমবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নীলটুলি স্বর্ণপটির সমস্ত দোকানপাট বন্ধ রাখা হবে বলে জানা গেছে।
এ ছাড়া সকল উপজেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে আগামীকাল সকাল ৮ টা থেকে বেলা ২:০০ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য আহ্বান করা হয়েছে।